জেলা ও দায়রা জজ
জনাব মোঃ মিজানুর রহমান
সিনিয়র জেলা ও দায়রা জজ
মাগুরা
জনাব মোঃ মিজানুর রহমান জেলা ও দায়রা জজ হিসেবে বিগত ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ সালে অত্র জেলায় যোগদান করেন। তিনি বিসিএস (বিচার) ১৮ তম ব্যাচের একজন সদস্য। তাঁর সার্ভিস আইডি নম্বর ১৯৯৮১১৮০৯৭। শিক্ষা জীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া হতে এলএল.বি (সম্মান) ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা ফরিদপুর। ইতোপূর্বে তিনি ঝিনাইদহ, জেলায় বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কর্মরত ছিলেন। কর্ম জীবনে তিনি দেশে ও দেশের বাইরে অস্ট্রেলিয়া ও ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ভারত, অস্ট্রেলিয়া, সৌদি আরব ভ্রমণ করেছেন।